মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের উন্নতি হয় : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের উন্নতি হয় বলে জানিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, আমরা জনগণের জন্য কাজ করছি। আমাদের ভোট দিয়ে ২০১৪ সালে নির্বাচিত করেছে জনগণ। ২০১৮ সালে ভোট দিয়ে আবার নির্বাচিত করেছে। এর একমাত্র কারণ আমরা তাদের উন্নয়নে কাজ করেছি। কাজেই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের মানুষের উন্নতি হয়, এটাই বাস্তবতা।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর রমনা পার্কে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও রাজউকের ১২টি প্রকল্প উদ্বোধনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, দেশে গণতন্ত্র ছিল বলেই উন্নয়নগুলো সম্ভব হয়েছে। এই ধারা না থাকলে এত উন্নত হতো না। আমরা পরমাণু শক্তিতে যুক্ত হতে পেরেছি। এ পরমাণু দিয়ে আমরা বোমা বানাবো না, বিদ্যুৎ উৎপাদন করবো।

তিনি বলেন, ২০২৩ সাল হবে মন্দার বছর, অর্থনীতিবিদেরা এমন ইঙ্গিত দিয়েছেন। দেশে যেন এর ধাক্কা না লাগে, সেজন্য এক ইঞ্চি জমিও অনাবাদী না থাকে।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। উন্নত দেশগুলো যখন হিমশিম খাচ্ছে, তারপরও আমাদের অর্থনীতির গতিধারা অব্যাহত রেখেছি আমরা। প্রবৃদ্ধি ৭ ভাগ অর্জন করতে পেরেছি।

-এসআর