মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

পাকিস্তানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সুড়ঙ্গপথে একটি যাত্রীবাহী বাসের সাথে দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ কমপক্ষে ১৭ জন যাত্রী নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জরুরি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

উদ্ধার কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, আমরা হতাহতদের কোহাটের একটি হাসপাতালে নিয়ে এসেছি।

প্রচার হওয়া টিভি ফুটেজে ধ্বংস হওয়া বাসের ছবি দেখা গেছে। প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

গত রোববার বেলুচিস্তান প্রদেশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে পড়ে যায়। এ সময় বাসটিতে আগুন ধরে যায় এবং ৪০ জন নিহত হয়। দুর্বল সড়ক অবকাঠামো ও ট্র্যাফিক আইন অমান্য করার কারণে পাকিস্তানে মারাত্মক দুর্ঘটনা সচরাচর ঘটে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ