শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনা নিহত ৫৮৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের জানুয়ারিতে সারাদেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫৮৫ জনের মৃত্যু হয়েছেন।

আজ শনিবার ( ৪ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মাসে রেলপথ দুর্ঘটনায় ৪৬ জন, নৌপথে ১১ জনের মৃত্যু হয়েছে। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে সারাদেশে মোট ৬৫০টি দুর্ঘটনায় ৬৪২ জনের মৃত্যু এবং ৯৭৮ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ৯ জন, চালক ১৫৩ জন, পথচারী ৮৪ জন, নারী ৮০ জন, শিশু ৪৬ জন, শিক্ষার্থী ৪৬ জন, পরিবহন শ্রমিক ২৬ জন, সাংবাদিক একজন, শিক্ষক ৯ জন, প্রকৌশলী ২ জন, আইনজীবী ২ জন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ৮ জন।

গত মাসের ১১ তারিখ সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। সেইদিনে ৩০ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনার বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। এরমধ্যে রয়েছে বেপরোয়া গতি, বিপদজনক অভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা, চালকদের মাদক সেবন, ট্রাফিক আইনের দুর্বলতা ইত্যাদি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ