মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে বেলজিয়ামের রানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন বেলজিয়ামের রানি ও জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত মাথিল্ডি। তিনি বিশেষ একটি ফ্লাইটে সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেন। কক্সবাজার বিমানবন্দর থেকেই তিনি সরাসরি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের উদ্দেশে রওনা দেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে জাতিসংঘের কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ দেশের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে দেখা করার জন্য রানি এখানে এসেছেন। দুপুরে বেলজিয়ামের রানি রোহিঙ্গা ক্যাম্প-৪-এ রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে কথা বলবেন। পরে ক্যাম্প-৫-এ গাছের চারা রোপণ করবেন।

শামসুদ দৌজা নয়ন জানান, বেলজিয়ামের রানির দিনব্যাপী সফরে ক্যাম্পে জাতিসংঘের কার্যক্রম, রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাপন ও শিক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন। রোহিঙ্গাদের সঙ্গে কথাও বলবেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ