সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

তুরস্কে ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর তিনজনকে জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের প্রায় ১৯৮ ঘণ্টা পর একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে মোহাম্মদ ক্যাফার নামে ১৮ বছর বয়সী তরুণসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, উদ্ধার হওয়া বাকি সম্পর্কে আপন ভাই। একজন হচ্ছেন, ১৭ বছর বয়সী মুহাম্মেদ ইনেস ইয়েনিনার। অপরজন তার ভাই, ২১ বছর বয়সী বাকি ইয়েনিনার। এই তিনজনকেই হাসপাতালে নেয়া হয়েছে। তাদের সবশেষ পরিস্থিতি এখনও জানা যায়নি।

গত ৬ ফেব্রুয়ারি ভোর ৪টা ১৭ মিনিটে এই ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বহুতল ভবন ধসে পড়ে ঘুমন্ত মানুষের ওপর। মোমের মতো ধসে পড়ে একাধিক ভবন। এতে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৩৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে সরকারি হিসাবে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ