মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জামিন পাননি মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় নেমে চট্টগ্রামের হাটহাজারিতে বিক্ষোভ করে সরকারি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কথিত মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিন আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঁঞা এ আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা ভূমি অফিসের নাজিরের করা মামলায় জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতায় হাটহাজারীতে বিক্ষোভ মিছিল হয়। সেদিন শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে বিক্ষোভ শুরু হয়।

ওই সময় হাটহাজারী-খাগড়াছড়ি প্রধান সড়ক অবরুদ্ধ করে রাখা হয়। একই দিনে হাটহাজারী থানায় ও বিভিন্ন সরকারি স্থাপনায় কে বা কারা ভাঙচুর চালালে। সেদিন পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন। এরপর ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির যোগাযোগও বিচ্ছিন্ন থাকে।

এ ঘটনার পর ৩০ মার্চ রাতে পুলিশ চারটি এবং ভূমি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটিসহ ছয়টি মামলা হয়। এসব মামলায় কারও নাম উল্লেখ না করে কয়েক হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। ভূমি অফিসের মামলায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

-এটি