মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইক্বরা ফাউন্ডেশন খাগড়াছড়ির বার্ষিক সাধারণ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: ঐতিহ্যবাহী শিক্ষা ও সেবা মূলক প্রতিষ্ঠান ইক্বরা ফাউন্ডেশন খাগড়াছড়ি এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে খাগড়াছড়ি বাজারস্হ হোটেল দি গ্রীন ভ্যালিতে মাওলানা আব্দুস শাকুরের কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীর সভাপতিতে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল কবির আরমান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশন এর সহ-সভাপতি মাওলানা মুফতি মকসুদুল কারীম ও সেক্রেটারী মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর।

ইক্বরা ফাউন্ডেশন এর বার্ষিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পদের মাওলানা রেজাউল করিম মিসবাহ।

সভাপতির বক্তব্য মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী বলেন, অর্থ মানুষকে নৈতিকতা ও নিজের ইচ্ছা পূরণ করতে সহায়তা ভূমিকা পালন করে।অনেকে মদ্যপান, অনৈতিক কাজে অর্থের অপব্যয় করে। আমাদেরকে হারাম পন্থায় অর্থ উপার্জন করে করে মহান আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণে ব্যয় করতে হবে।

সেক্রেটারীর বক্তব্য মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর বলেন, অর্থ যেখানে মানুষের সন্দেহ সেখানে। তাই,ফাউন্ডেশন এর হিসাব- নিকাশ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রতিবছর বার্ষিক সাধারণ সভার আয়োজন করি।যাতে ফাউন্ডেশনের আয় -ব্যয় ও হিসাব নিকাশের মধ্যে গড় মিল না হয়।

পরে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ