সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ছয় মাসে ৫০ লাখ মুসল্লির ওমরা পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি হিজরি বর্ষের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ মুসল্লি ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব গিয়েছেন। চলতি ওমরাহ মৌসুমে সৌদির আকাশ, স্থল, সমুদ্র পথ দিয়ে ৪৮ লাখ ৪০ হাজার ৭৬৪ জন ওমরাহযাত্রী সৌদি যান।

গত ১৪ ফেব্রুয়ারি এক বিবৃতিতে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়।

আরব নিউজ সূত্রে জানা যায়, গত বছর ৩০ জুলাই থেকে ওমরাহ মৌসুম শুরু হয়। এর পর থেকে গত ছয় মাসের বেশি সময়ে অর্ধকোটি লোক ওমরাহ পালন করেন। তাঁদের মধ্যে ৪২ লাখ ৫৮ হাজার ১৫১ জন মুসল্লি নিজ দেশের উদ্দেশে ফিরে গেছেন। বর্তমানে সৌদিতে পাঁচ লাখ ৮২ হাজার ৬১৩ জন অবস্থান করছেন।

ওমরাহযাত্রীদের মধ্যে বিমানযোগে ৪৩ লাখ ২৯ হাজার ৩৪৯ জন, স্থলবন্দর দিয়ে পাঁচ লাখ সাত হাজার ৪৩০ জন এবং সমুদ্রপথ দিয়ে তিন হাজার ৯৮৫ জন সৌদি প্রবেশ করেন। ওমরাহযাত্রীদের মধ্যে মদিনার প্রিন্স মোহাম্মদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে যান ১৩ লাখ ৫১ হাজার ৭৩১ জন এবং ইয়ানবু অঞ্চলের প্রিন্স আবদুল মুহসিন বিন আবদুল আজিজ এয়ারপোর্ট দিয়ে যান ১১ হাজার ১৩২ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

করোনার আগে ২০১৯ সালে ২৫ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালন করেন। করোনার দুই বছর কঠোর বিধি-নিষেধ মেনে সীমিতসংখ্যক লোক হজ পালন করেন। এরপর ২০২২ সালের ৩০ জুন হজ পালন করেন বিশ্বের ১০ লাখ লোক।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ