মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘সিনেমা হল’ মুক্ত হচ্ছে ফেনী জেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনী শহরের ৭ দশকের পুরোনো ‘দুলাল সিনেমা হল’ ভেঙে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন ও আধুনিক বিপণিবিতান। এতে ফেনী জেলায় আর কোনো সিনেমা হল অবশিষ্ট থাকলো না। একসময় ফেনী শহর, ফুলগাজী ও দাগনভূঞায় ছয়টি সিনেমা হল থাকলেও বর্তমানে আর কোনোটির অস্তিত্ব নেই।

সংশ্লিষ্টরা বলছে, দুলাল সিনেমা হল, সুরত মহল, বিলাসী সিনেমা হল ও কানন সিনেমা হল নামে ফেনী শহরে চারটি সিনেমা হল ছিল। ফুলগাজীতে বিউটি সিনেমা হল ও দাগনভূঞায় ঝর্ণা সিনেমা হল নামে আরও দুটি সিনেমা হল ছিল। একসময় এসব হলে ছবি দেখার জন্য হাজার হাজার দর্শক ভিড় করতেন। জেলার প্রত্যন্ত অঞ্চল, এমনকি চট্টগ্রামের মিরসরাই, নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সেনবাগ, কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট থেকে অনেকে ফেনীতে সিনেমা দেখতে আসতেন।

তারা আরো বলছে, সময়ের ব্যবধানে এখন সবগুলো হল বন্ধ হয়ে গেছে। বেশ কয়েক বছর ধরে দর্শকসংখ্যা কমে যাওয়ায় সর্বশেষ শহরের স্টেশন রোডের সিনেমা হলটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। সেখানে বহুতল বিপণিবিতান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৫২ সালে ফেনীর ক্রীড়া সংগঠক খায়রুল এছাক মিয়া শহরের রেলস্টেশন রোডে ছেলের নামে ‘দুলাল সিনেমা হল’ চালু করেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ