মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১০ দফা দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিসের দেশব্যাপী বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক সহ আলেমদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ১০ দফা দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে, সংগঠনের ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আসন্ন রমজানের পূর্বেই মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মনির হোসাইন কাসেমী, মাওলানা মাঈনুল ইসলাম খন্দকার, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ কারাবন্দী সকল আলেমদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনতার ভাষা বুঝার চেষ্টা করুন। অত্যাচার-নির্যাতন করে ক্ষমতা টিকে থাকা যায় না। রমজান বিজয়ের মাস, এই মাসেই আমরা আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। তিনি বিতর্কিত পাঠ্যবই প্রত্যাহারের জন্য সরকারকে সাধুবাদ জানিয়ে বলেন, অবিলম্বে নাস্তিক মুরতাদের অংশগ্রহণে গঠিত শিক্ষা-সিলেবাস প্রণয়ন কমিটি বাতিল করে,ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করতে হবে । পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী লেখা সম্পৃক্তসহ সকল অপকর্মের দায়-দায়িত্ব গ্রহণ করে অথর্ব শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আতাউল্লাহ আমীনের সভাপতিত্বে ও মাওলানা আনোয়ার রাজীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা হাসান জুনাঈদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এহসানুল হক, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবু হানিফ নোমানী প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, মাওলানা মামুনুল হককে কলংকৃত করার জন্য ষড়যন্ত্র করেছেন। কিন্তু তিনি আজ এদেশের কোটি মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আদালতের দোহাই দিয়ে মাও মামুনুল হককে বন্দি করে রাখা যাবে না। আপনারা নিজেরাই আদালতের নির্দেশনা মানেন না। লিখিত অনুমতি নিয়ে মাওলানা মামুনুল হকের ছেলে, তার বাবার সাথে কথা বলতে গিয়েছিলো। কিন্তু সংশ্à¦