শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ছাড়ালো ৪৬ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ৪৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। লাখ লাখ মানুষ আশ্রয় ও খাদ্যের সংকটে পড়েছে। উদ্ধারকর্মীরা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

তুরস্কে স্থানীয় সময় গতকাল শনিবার বিকেল পর্যন্ত মোট ৪০ হাজার ৬৪২ জন নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে সিরিয়ার সরকার ও জাতিসংঘ জানিয়েছে, সেখানে নিহতের সংখ্যা ৫ হাজার ৮ শ ছাড়িয়েছে।

প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ায় ধ্বংসস্তূপের নিচে এত দিন ধরে আটকে থাকা সত্ত্বেও জীবিত লোকদের খুঁজে পাওয়ার আশা ছাড়া হয়নি। উদ্ধারকর্মীরা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তবে গত কয়েক দিনে ধীরে ধীরে জীবিত উদ্ধারের সংখ্যা কমে এসেছে। এ সময় হাতে গোনা কিছু লোক জীবিত উদ্ধার হয়েছে।

গত শুক্রবার তুরস্কে উদ্ধারকারীরা ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে টেনে বের করেন। কয়েক ঘণ্টা পর আরো তিনজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৪ বছরের এক কিশোরও রয়েছে।

সূত্র: আল-জাজিরা।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ