মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বগুড়ায় বাসচাপায় নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল জলিল।

তিনি জানান, উপজেলার বনানী বাইপাসে ঢাকাগামী একটি বাস সিএনজিচালিত আটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এতে চালকসহ আরও তিনজন আহত হন। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালিত আটোরিকশাটির চালককেও মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, দুর্ঘটনার পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভায়।

-এসআর