মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হতে চান হামজা ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্কটল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী হামজা ইউসুফ সোমবার থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এর মধ্য দিয়ে তিনি দেশটির প্রথম মুসলিম প্রধানমন্ত্রীর হওয়ার লড়াইয়ে নামলেন। স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা হামজা বিজয়ী হতে পারলে সদ্য পদত্যাগ করা নিকোলা স্টারজনের স্থলাভিষিক্ত হবেন।

নিকোলা স্টারজনের পদত্যাগের ঘোষণা দেওয়ার পর হামজা ইউসুফপ্রথম নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান। গত সোমবার গ্লাসগো থেকে প্রায় ৮ মাইল পশ্চিমে অবস্থিত ক্লাইডব্যাঙ্ক শহর থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

৩৭ বছর বয়সী স্বাস্থ্যমন্ত্রী হামজা ইউসুফ বলেন, আমার দাদা স্বপ্নেও কল্পনা করেননি যে, কোনো এক সময় তার নাতি স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করবে।

তবে আমি বিশ্বাস করি, সব ধরনের বিভক্তি দূর করার প্রয়োজনীয় দক্ষতা আমার রয়েছে। এ সময় তিনি বিদায়ী প্রধানমন্ত্রী স্টারজনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সামাজিক প্রগতিশীল নীতিকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন। সূত্র: আরব নিউজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ