সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মাদরাসার সম্পদের ব্যাপারে সতর্কতা কাম্য: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। মাদরাসার পরিচালনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদর এই মাদরাসার সম্পদের ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত। কারণ এটা অনেক বড় আমানত।

এখানে সামান্য গাফিলতি করলে ভয়াবহ গোনাহ হবে। আমি আপনাদের সামনে নিজের একটি কথা বলি। যেদিন থেকে মাদরাসা পরিচালনার দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে সেদিন থেকে আমি দারুল উলুমের জন্য যে চাঁদা আসে সেটাকে নিজের জন্য সাপের মতো মনে করি।

মনে করি কেউ আমর গলায় একটি সাপ জড়িয়ে দিয়েছে; যদিও সেই চাঁদা আমি নিই না, আমি নিজের জন্য খরচও করি না। একজন দাতা এবং গ্রহীতাও অন্য; তবে আমি মাঝে দায়িত্বশীল হওয়া কারণে এমন বোঝা মনে হয়।

মনে রাখবেন, মাদরাসার পয়সা সাপের চেয়েও ভংয়কর। মাদরাসার সঙ্গে জড়িত প্রত্যেকের এ ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত। এমনিভাবে ছাত্রদের জন্য মাদরাসার প্রতিটি জিনিস খুই ভয়ংকর।

মাদরাসার বিদ্যুৎ, পানির অপ্রয়োজনীয় ব্যবহার হারাম। মাদরাসার কিতাবের প্রতি অবহেলা ও অযত্ন ভাব দেখানোও হারাম। আল্লাহ তা‘আলা আমাদেরকে এসব থেকে বেঁচে থাকার তাওফিক দিন। আমাদের গোটা জীবন সুন্নত অনুযায়ী সাজানোর তাওফিক দিন। আমিন। সূত্র: ইসলাহী খুতুবাত

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ