শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

জেনে নিন মটরশুঁটির পুষ্টিগুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মটরশুঁটি অনেকেরই পছন্দের। খাবারের স্বাদ বাড়াতে অনেকেই এটি ব্যবহার করেন বিভিন্ন রান্নায়। সুস্বাদু এই শস্যদানাটির রয়েছে অসাধারণ সব পুটিগুণ। মটরশুঁটিতে শ্বেতসার রয়েছে। তবে এটি ফাইবার, প্রোটিন, ভিটামিন-এ, ভিটামিন-বি ৬, ভিটামিন-সি, ভিটামিন-কে, ফসফরাস, ম্যাগনেসিয়াম, তামা, আয়রন, দস্তা এবং লুটেইন সমৃদ্ধ।

জেনে নিন মটরশুঁটির পুষ্টিগুণ সম্পর্কে-

১/ এক কাপ মটরশুঁটিতে একশোর কম ক্যালরি আছে। কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, আঁশ এবং অনেক ধরনের পুষ্টিসমৃদ্ধ উপাদান রয়েছে এতে। সুস্থ থাকার জন্য এসব পুষ্টি উপাদান জরুরি।

২/ মটরশুঁটিতে প্রচুর পরিমাণে পলিফেনল আছে। মেক্সিকান গবেষকরা বলছেন, কেউ যদি প্রতিদিন ২ মিলিগ্রাম পলিফেলনসমৃদ্ধ খাবার খান তাহলে তার পাকস্থলি ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে যায়। আর এক কাপ মটরশুঁটিতে অন্তত ১০ মিলিগ্রাম পলিফেলন থাকে। তাই এটি পাকস্থলির ক্যানসারের ঝুঁকি কমাতে দারুণ কার্যকর।

৩/প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি বয়স ধরে রাখতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রাণশক্তি বাড়ায়।

৪/মটরশুঁটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে। একারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী।

৫/ভিটামিন বি১, বি২, বি৩ এবং বি৬ এর উৎস মটরশুঁটি শরীরের হোমোসাইস্টাইন লেভেল কমায়। একারণে হৃদরোগের ঝুঁকিও কমে।

৬/প্রচুর পরিমাণে আঁশ থাকায় মটরশুঁটি কোষ্ঠকাঠিন্য সারাতে সাহায্য করে।

৭/এক কাপ মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে। এতে হাড় মজবুত হয়।

৮/শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও দারুণ ভূমিকা রাখে মটরশুঁটি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ