সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

তুরস্কে ১৮৪ ভবন নির্মাতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে ভবন নির্মাণে গাফিলতি ও অনিয়মের অভিযোগে এ পর্যন্ত ১৮৪ ভবনমালিক এবং নির্মাতাকে গ্রেফতার করা হয়েছে।

৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার ভবন বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। খবর বিবিসির।

আরও ছয়শতাধিক ভবন নির্মাতার বিষয়ে তদন্ত চলছে বলে গতকাল শনিবার দেশটির আইনমন্ত্রী বাকির বজদাগ জানিয়েছেন।

এদের মধ্যে ঠিকাদারও রয়েছেন। বছরের পর বছর ধরে সরকার ভবন নির্মাতাদের শতর্ক করে এলেও তারা তাতে কর্ণপাত করেননি।

তুর্কি সরকারের দাবি, নিম্নমানের ভবন নির্মাণের কারণেই এত বিপুলসংখ্যক বাড়িঘর ধসে এত মানুষ মারা গেছে।

সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনার অপরিমেয় ক্ষতি হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ