মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আগে খালেদা জিয়ার মুক্তি, তারপর অন্যকিছু : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতিতে ফিরবেন কি ফিরবেন না, সেই আলোচনার সময় এখনো আসেনি বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিঃশর্ত মুক্তির পরেই কেবল খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার প্রসঙ্গ আসবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ফখরুল বলেন, ‘আমাদের দাবি খুব পরিষ্কার। অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তারপর অন্য কিছু।’

মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ জনগণের নির্বাচিত নয় বলেই তাদের দায়বদ্ধতা নেই। তারা ক্ষমতায় আসার পর থেকেই পরিকল্পিতভাবে দেশের টাকা লুট ও পাচার করতে একের পর এক মেগা প্রকল্প করছে।’

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতিসহ বিরাজমান পরিস্থিতির কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই। সে জন্য আমাদের একটি পথ। সেটি হলো আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন।’

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। তবেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। গণবিরোধী সরকারকে হঠাতে যুগপৎ আন্দোলনে যুবদল আরও কঠোর ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ