সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

দুর্ভিক্ষের সময়ে বাঁচতে রাসূল সা: যে দোয়া পড়তেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশে নানা দিকে সঙ্কট দেখা দিতে শুরু করছে। বাজারে বেড়ে চলছে পণ্যের দাম। সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে অনেকটা কষ্ট হচ্ছে। দু’মুঠো ভাত খেয়ে দিনানিপাত করতে হাঁপিয়ে উঠছেন তারা।

এই পরিস্থিতিতে আমাদের মধ্যে হা-হুতাশের মাত্রাটা খুব বেশি দেখা হচ্ছে। তবে বাস্তবতা হলো- হা-হুতাশ আমাদের জীবনে স্বস্তি আনতে পারবে না। এতে আমাদের কর্মে মনোযোগী হতে হবে এবং একইসাথে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আগামীতে দুর্ভিক্ষ হবে এরকম যে কথাবার্তা শুনা যাচ্ছে তা যেন সত্যি না হয়।

আল্লাহর রাসূল সা: এরকম পরিস্থিতিতে একটি বিশেষ দোয়া পড়তেন। আমাদের আশা রাখতে হবে যে, আমরাও যদি রাসূল সা:-এর শেখানো দোয়াটি পড়তে পারি, তাহলে আল্লাহ আমাদের দুর্ভিক্ষের সম্মুখীন করবেন না এবং অনাহারে রাখবেন না। দোয়াটি হলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْجُوعِ؛ فَإِنَّهُ بِئْسَ الضَّجِيعُ، وَأَعُوذُ بِكَ مِنَ الْخِيَانَةِ؛ فَإِنَّهَا بِئْسَتِ الْبِطَانَةُ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল জুয়ি, ফাইন্নাহু বি‘সাদ্দজিয়ু, ওয়া আউজুবিকা মিনাল খিয়ানাতি ফাইন্নাহা বি‘সাতিল বিতানাহ।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে দুর্ভিক্ষ ও ক্ষুধা থেকে আশ্রয় চাই, কারণ তা নিকৃষ্ট শয্যাসঙ্গী। আমি আপনার কাছে আশ্রয় চাই খিয়ানত করা থেকে, কেননা তা খুবই নিকৃষ্ট বন্ধু।

হজরত আবু হুরায়রা রা: বলেন, রাসূল সা: এই দোয়া করতেন। (আবু দাউদ, হাদিস : ১৫৪৭)

-এসআর