শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ সাময়িক বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিকা স্বল্পতার কারণে করোনাভাইরাস প্রতিরোধে তৃতীয় ও চতুর্থ ডোজের টিকা দেওয়া আপাতত বন্ধ করা হয়েছে।

আজ বুধবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ডা. আহমেদুল কবীর বলেন, ‘করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের প্রায় ৯৬ শতাংশ টিকা দেওয়া হয়েছে। প্রায় ১৫ কোটি প্রথম ডোজ, ১৪ কোটি দ্বিতীয়, তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় সাত কোটি, চতুর্থ বা দ্বিতীয় বুস্টার ডোজ দিয়েছি ৩১ লাখ ৪৮ হাজার ৯৮৮টি।’

তিনি বলেন, ‘কোভ্যাক্সের কাছে বুস্টারের টিকার জন্য আবেদন করেছি। এ মুহূর্তে আমাদের কাছে থাকা বুস্টারের মজুদ শেষ। এ কারণে চতুর্থ ডোজ আপাতত কিছুদিন বন্ধ থাকবে।’

তিনি আরও বলেন, ‘টিকা শেষ হওয়ার আগে আমরা টিকার চাহিদা দিয়েছি। ওরা এ টিকা বিনা মূল্যে দেয়, তাই যখন কোভ্যাক্স দেবে তখনই টিকা পাব। প্রক্রিয়াগত কারণে টিকা পেতে কিছুটা দেরি হচ্ছে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই বুস্টার ডোজের টিকাগুলো আমাদের কাছে আসবে।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ