মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

‘পরীক্ষা জগতে’ বেফাক জাতির আকাঙ্ক্ষা পূরণ করবে : আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: শিক্ষা দীক্ষা ও শুদ্ধ জীবনের মতো পরীক্ষা জগতেও বেফাক জাতির আকাঙ্ক্ষা পূরণ করবে বলে মন্তব্য করেছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

আজ বুধবার (১মার্চ) বেফাক পরীক্ষা মনিটরিং সেল থেকে সারাদেশের সকল মারকাজের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে তিনি এসব বলেন।

বেফাক সভাপতি বলেন, শান্তিপূর্ণ আধ্যাত্মিক এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। পাশাপাশি মাদরাসা শিক্ষার সঙ্গে যুক্ত সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।

আল্লামা মাহমুদুল হাসান আগামী দিনে দেশের অবহেলিত বিভিন্ন স্থানে বেফাকের উদ্যোগে মাদরাসা মক্তব চালু করা এবং শিক্ষার্থীদের ফি কমিয়ে দেয়ার ব্যাপারে গৃহীত সিদ্ধান্তের কথা জানান। দ্রুত বেফাকের ১১ তলা ভবনের কাজ সমাপ্ত এবং নতুন বহুতল ভবন ক্রয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। কওমী মাদরাসা শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষা করে এর সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা ও দুআ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বেফাক মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহসভাপতি মুফতি ফয়জুল্লাহসহ মনিটরিং সেল সদস্য এবং অন্যান্য দায়িত্বশীলগণ।

প্রসঙ্গত, দেশের কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা আজ বুধবার (০১ মার্চ) শেষ হয়েছে। এতে অংশ নেয় মাদরাসার বালিক ও বালিকা শাখার ছয় স্তরের শিক্ষার্থীরা। পরীক্ষা হয়েছে প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। তবে ২৪ মার্চ শুক্রবার শুধু ফযিলতের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় অংশ গ্রহণ করে বাংলাদেশের ১২,৮৬০ টি পুরুষ ও মহিলা মাদ্রাসা। ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৮২,৯২৬ জন। চলতি বছরে বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৯,৭১০ জন বেশি ছিল। দাওরায়ে হাদীস মাস্টার্স সমমান পরীক্ষা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে অনুষ্ঠিত হবে। এতে বেফাকভুক্ত মাদরাসাগুলোর পরীক্ষার্থী সংখ্যা ২৩,৫৬০ জন।

এর আগে ২০২২ সালে বেফাক বোর্ডের আওতায় অনুষ্ঠিত ছয় স্তরের পরীক্ষায় মোট অংশ নেয় দুই লাখ ২৫ হাজার ৬৩১ জন। এর মধ্যে ছাত্র ছিল এক লাখ তিন হাজার ৪৯২ এবং ছাত্রী ছিল এক লাখ পাঁচ হাজার ৫০২ জন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ