সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সীতাকুণ্ডে বিস্ফোরণ: ভূমিকম্পের মতো কেঁপে ওঠে ২ কিলোমিটার এলাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে প্রায় দুই কিলোমিটার এলাকা কেঁপে ওঠে বলে জানিয়েছেন উদ্ধার অভিযানে অংশ নেয়া গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবকরা।

আজ শনিবার (৪ মার্চ) বিকেলে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাউসিয়া কমিটির এক স্বেচ্ছাসেবক গণমাধ্যমকে বলেন, ‌‘বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। প্রায় দেড়-দুই কিলোমিটার এলাকায় ভূমিকম্পের মতো ঝাঁকুনি লাগে। আমরা সংগঠনের সিনিয়রদের থেকে তথ্য পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হই। এসে আমরা আগুন দেখতে পাই। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কারখানায় প্রবেশ করে তিন জনকে জীবিত উদ্ধার ও তিনটি মরদেহ বের করি।’

সংগঠনটির আরেক স্বেচ্ছাসেবক বলেন, বিস্ফোরণে স্থানীয় অনেক দোকানপাট ও ঘরবাড়িতে লোহার টুকরো গিয়ে পড়ে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে আহতও হয়েছেন।

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ভয়াবহতা বিএম ডিপোর দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিচ্ছে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ৩০ জনকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর শুনে ঘটনাস্থলে এসে কাজ শুরু করি। বিস্ফোরণ সম্পর্কে এখনই তেমন কিছু বলা যাচ্ছে না। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ