শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

মাওলানা আবদুল গাফফারের জানাযা বাদ জোহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

রাজধানী ঢাকার চৌধুরী পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার প্রবীণ শিক্ষার্থী মাওলানা আবদুল গাফফার ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল শনিবার (৪ মার্চ) বিকাল ৬ টার দিকে বারডেম হসপিটালে ইন্তিকাল করেন। তিনি সদ্যই ওমরা পালন করে দেশে ফিরেছেন। হঠাৎ তার কিডনিতে মারাত্মক সমস্যা দেখা দেয়।

বারডেম হসপিটালের লাইফ সাপোর্টে ছিলেন। পরে আজ বিকালে বারডেম হসপিটালেই চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন।

মাওলানা আবদুল গাফফারের ছেলে মুহাম্মদ জারির বিন আবদুল গাফফার আওয়ার ইসলাম কে জানান, মৃত্যুর সময় তার বয়স হয়েছে আনুমানিক ৪৩ বছর। তিনি ২ ছেলে ও তিন মেয়ে স্ত্রী রেখে যান। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার হরিপুরে। তিনি ২০০৪ সালে শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা থেকে ফারেগ হোন।

আজ রোববার বাদ জোহর নিজ গ্রামে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ