সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগরে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার (৬ মার্চ) ভোর ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ওই এলাকায় ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, সোমবার ভোর ৬টার দিকে হাটিকুমরুল থেকে নাটোরগামী একটি মোটরসাইকেল ওই এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাসচাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে ও তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ