মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সাড়ে ৮২ হাজার কর্মী নেবে ইতালি, ভিসার আবেদন শুরু ২৭ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইতালির সরকার ২০২৩ সালে ৮২ হাজার ৭০৫ জন কর্মী নিতে একটি গেজেট প্রকাশ করেছে। এর পরিপ্রেক্ষিতে ফ্লুসি ডিক্রির আওতায় আগামী ২৭ মার্চ থেকে ইতালির ওয়ার্ক ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে যার আবেদন আগে দাখিল হবে তার আবেদন আগে বিবেচনা করা হবে।

ফ্লুসি ডিক্রির ২০২২ এর আওতায় সিজনাল ভিসায় ৪৪ হাজার কর্মী এবং নন সিজনাল ভিসায় ৩৮ হাজার ৭০৫ জন কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। তবে এই নিয়োগ প্রক্রিয়া ইতালীয় নিয়োগকারী এবং আগ্রহী কর্মীর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এ ক্ষেত্রে দূতাবাসের কোনো সম্পৃক্ততা নেই।

গত শনিবার (৪ মার্চ) রোমের বাংলাদেশ দূতাবাস থেকে এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু ইতালিতে বসবাসরত নিয়োগকারী/মালিক ইতালীয় সরকার কর্তৃক নির্ধারিত কর্মসংস্থান কেন্দ্র/এএনপিএএল থেকে অনাপত্তি সনদ গ্রহণ করে বিদেশি কর্মী নিয়োগের আবেদন করতে পারবেন। এবারের ফ্লুসিতে ইতালির অভ্যন্তরের কর্মহীন/উপযুক্ত কর্মীরা নিয়োগের ক্ষেত্রে প্রথমে সুযোগ পাবেন।

এ ধরনের কর্মীর সংস্থান না হলে কেবল তখনই প্রতিষ্ঠানগুলো ইতালির বাইরে থেকে কর্মী নিয়োগ দেওয়ার আবেদন করতে পারবেন। নিয়োগকারী মালিক নির্ধারিত পাবলিক ডিজিটাল আইডেনটিটি সিস্টেম ই-মেইল থেকে যাকে তিনি নিয়োগ করতে চান তার নাম, পাসপোর্ট ও অন্যান্য তথ্য উল্লেখ করে ইতালির স্থানীয় প্রিফেতুরা (স্থানীয় প্রশাসনিক অফিস) থেকে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবেন। এ আবেদনের জন্য নিয়োগকারী মালিকের ব্যয় হবে ১৬ ইউরোসম বাংলাদেশি টাকা। তবে আবেদন দাখিলের জন্য ইতালির কোনো হেল্প ডেস্কের সহায়তা নিলে তার জন্য সার্ভিস চার্জ বাবদ একটি ফি পরিশোধ করতে হতে পারে যা ক্ষেত্র বিশেষে ৩০০ ইউরো পর্যন্ত হতে পারে। আবেদনের জন্য এ ছাড়া অন্য কোনো খরচ নেই।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সিজনাল ভিসায় ৪৪ হাজার কর্মী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে যারা বিগত ৫ বছরের মধ্যে ইতালিতে সিজনাল ভিসায় নিয়োগ পেয়েছিলেন এবং প্রক্রিয়া অবলম্বন করে নিজ দেশে ফিরে গিয়েছেন তাদের জন্য ১৫০০ জনের কোটা নির্ধারিত থাকবে। সিজনাল ভিসায় কৃষি কাজ করার জন্য কোটা বরাদ্দ আছে ২২ হাজার। এই কৃষি কাজের জন্য ৩৩টি দেশ (বাংলাদেশসহ) কোটা সুবিধার অন্তর্ভুক্ত থাকবে।

অপরদিকে নন সিজনাল, স্পন্সর, উদ্যোক্তা ভিসায় ৩৮ হাজার ৭০৫ জন কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। নন সিজনà¦