মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গুলিস্তান বিস্ফোরণ: অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়াল।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে ভবনটির বেজমেন্ট থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এর আগে এদিন সকালে তৃতীয় দিনের মতো বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। মূলত ভবনের বেজমেন্টে অবস্থিত ‘বাংলাদেশ স্যানিটারি’র ম্যানেজার নিখোঁজ মেহেদী হাসান স্বপনের সন্ধানেই তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে উদ্ধার হওয়া মরদেহটি স্বপনের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শতাধিক লোক আহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে ভবনের বেজমেন্টে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখনও সঠিক কোনো কারণ জানা যায়নি।

-এসআর