মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আগামী নির্বাচনে হাতপাখাকে ক্ষমতায় নিতে হবে : প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে অপশক্তি হটিয়ে হাতপাখা তথা ইসলামী আন্দোলনকে ক্ষমতায় নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ এখন দুর্নীতি ও দুঃশাসনের কবলে জর্জরিত। দেশের মানুষ আজ ভালো নেই। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে সর্বস্বান্ত করে দিচ্ছে। সরকারের অব্যবস্থাপনার মাসুল গুনতে হচ্ছে সাধারণ জনতাকে। এমতাবস্থা চলতে দিলে দেশ অনিশ্চিত গন্তব্যে তলিয়ে যাবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কদমতলীর জিয়া সরণীর গোল্ডেন কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা (পশ্চিম)-এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, নগর দক্ষিণ জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম রীয়াতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা (পশ্চিম)-এর সভাপতি মাওলানা ক্বারী মাসউদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলণে উপস্থিত ছিলেন কদমতলী থানার বিশিষ্ট ব্যবসায়ী, ওলামায়ে কেরাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রিন্সিপাল মাদানী আরো বলেন, অনির্বাচিত সরকারের অপশাসনের কবলে দেশের মানুষ আজ চরম বিরক্ত। তাই আগামী জাতীয় নির্বাচনে সকল অপশক্তি হটিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ