সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আবারও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা তৃতীয় মেয়াদে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশ চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং।

আজ শুক্রবার (১০ মার্চ) চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২ হাজার ৯৫২ ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

চীনের আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে শি জিনপিংকে ভোট দিয়েছেন। তাই আনুষ্ঠানিকভাবে তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার অনুমতি দিয়েছে সংসদ।

অন্যদিকে, বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ ফলাফল ঘোষণার সাথে সাথে  আইনপ্রণেতারা উঠে দাঁড়ান এবং শির পক্ষে হাততালি দেন। বার্ষিক আইনসভার এ সম্মেলনে শিকে কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত করা হয়। আশা করা হচ্ছে, শনিবারই দেশটির প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে ।

গত বছরের ২২ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সম্মেলনে শি জিনপিংকে দলের মূল নেতা হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমেই নজীরহীনভাবে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা পাকাপোক্ত হয় তার।

এর আগে, ২০১২ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন শি জিনপিং। এরপর ২০১৮ সালের নির্বাচনেও তিনি সর্বসম্মতিক্রমে জয়লাভ করেন। এবার টানা তৃতীয় মেয়াদের তিনি প্রেসিডেন্টের ক্ষমতায় বসলেন। সূত্র: ব্লুমবার্গ

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ