সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বিশ্বজয়ী অন্ধ হাফেজকে চোখ উপহার দিতে চান কিশোরগঞ্জের আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার তিন আসরে প্রথম, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ তানভীর হোসাইন। সবশেষ মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের অন্ধ হাফেজ তানভীর হোসাইন তৃতীয় স্থান অর্জন করেন। গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন দেখে অন্ধ হাফেজকে নিজের একটি চোখ উপহার দিতে চান মোহাম্মদ আসাদুল হাসান (৫২) নামের এক ব্যক্তি।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে আসাদ। বর্তমানে তিনি কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় বসবাস করেন।

অন্ধ হাফেজ তানভীরের শিক্ষক শাইখ কারি নেসার আহমাদ নাসিরী বলেন, বিশ্বজয়ী হাফেজ তানভীর জন্মান্ধ। আসাদুল হাসানের উপহার দেওয়া চোখে তানভীর পৃথিবীর আলো দেখতে পারবে জেনে ভালো লাগছে। এমন একটি মানবিক কাজ করতে পারার চেয়ে খুশির খবর আর কী হহতে পারে?

২৭ বছর বয়সী জন্মান্ধ হাফেজ তানভীর হোসাইন কিছুদিন আগে বিশ্বের ৫৮টি মুসলিম দেশের প্রতিযোগিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। এর আগে হাফেজ তানভীর বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। তানভীর এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের তানভীর হোসাইন ঢাকার যাত্রাবাড়ী দনিয়া কাজলাস্থ শায়েখ নেছার আহমাদ আনছারী পারিচালিত যাত্রাবাড়ী মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ