সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বর্ণাঢ্য আয়োজনে ৩ হাজার তরুণীর হিজাব পরিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্ণাঢ্য উৎসবের মাধ্যমে ১ম বার হিজাব পরা শুরু করেছে ৩ হাজারের বেশি তরুণী।

গত ৩ মার্চ ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া শহরে জমকালো এই হিজাব উৎসব অনুষ্ঠিত হয়।

জানা যায়, প্রতিবছর কুর্দিস্তানের তরুণীদের হিজাব পরা উপলক্ষে বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। ৯ম বারের মতো গোল্ডেন ক্রাউন ফেস্টিভাল নামের এই উৎসবের আয়োজন করেছে কুর্দিস্তান স্টুডেন্টস ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন (কেএসডিও)।

কেএসডিও জানায়, গোল্ডেন ক্রাউন উৎসবটি প্রতিবছর সর্বাধিক গুরুত্ব দিয়ে আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারের উৎসবে তিন হাজারের বেশি তরুণী অংশ নেয়।

প্রতিবছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে হিজাব পরতে শুরু করে কুর্দিস্তানসহ ইরাকের বিভিন্ন অঞ্চলের মুসলিম তরুণীরা। তাদের স্বাগত জানাতে এবং সবার মধ্যে হিজাবের গ্রহণযোগ্যতা বাড়াতে বৃহৎ পরিসরে বর্ণাঢ্য আয়োজন করা হয়।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ