সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীতাকুণ্ডের ছোট কুমিরায় নেমসন কন্টেইনার ডিপোর সামনে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, নেমসন কনটেইনার ডিপো কর্তৃপক্ষ’র গুদামে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। বান্ডিল আকারে রাখা পুড়ে যাওয়া তুলা ইউনিটেক্স লিমিটেডের আমদানি করা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল দশটা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে গেছে। কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা এর আগে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তুলার আগুন নেভাতে অনেক সময় লাগে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে দেরি হচ্ছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, 'একটি সুতার কারখানার তুলার গুদামে আগুন লাগার সংবাদ পেয়েছি। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আছেন।'

টিএ/