মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইমরানের সমাবেশকে কেন্দ্র করে লাহোরে আবারও ১৪৪ ধারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইমরান খানের নির্বাচনী সমাবেশ ঘিরে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে আবারও ১৪৪ ধারা জারি করেছে প্রাদেশিক কর্তৃপক্ষ। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ১৪৪ ধারা জারি করা হয়।

আজ রোববার (১২ মার্চ) লাহোরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরানের ওই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউনের।

খবরে বলা হয়েছে, ইমরান খানের সমাবেশ ঘিরে সহিংসতার আশঙ্কার কারণে লাহোরে একদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাব সরকার। রবিবারের সমাবেশের আগে শনিবার গভীর রাতে এই পদক্ষেপের কথা ঘোষণা করা হয়।

তাছাড়া পাঞ্জাব সরকার সতর্ক করে বলেছে, পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে’ সভা-সমাবেশের ওপর এই নিষেধাজ্ঞা বাড়ানো হতে পারে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ