মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যেভাবে রমজানের প্রস্তুতি নেয়া উচিত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আবু আইমান ।।
খতীব,আল্লামা জালালুদ্দিন রুমি রহঃ কেন্দ্রীয় জামে মসজিদ, চট্টগ্রাম

রমজানে একেবারে ছুই ছুই! জীবনের যে কোন বিষয়ে সফলতা আনতে লক্ষ্য স্থির করাটা জরুরি।কারণ সেই অনুপাতে পরিকল্পনা-প্রস্তুতি লক্ষ্য পূরনে সহায়ক ভূমিকা রাখে।চিন্তা করুন কত রমজান এসেছে , আবার চলে ও গেছে। অনেক কিছুই করতে চেয়েছিলেন, বাস্তবে কিছুই করা হয়ে ওঠেনি।

কেন? উত্তর একটাই, যেন-তেন পরিকল্পনা।তাওফিক তো আল্লাহ তায়ালার পক্ষ থেকেই হয়, তবুও শক্ত পরিকল্পনা আর প্রস্তুতি এক্ষেত্রে বড় ভুমিকা রাখে।রমজানের প্রস্তুতি আমাদের একেকজনের কাছে একেক রকম।যেমন ধরুন রাজনৈতিক ব্যক্তিদের পরিকল্পনা ইফতার পার্টির নামে রাজনৈতিক প্রোগ্রাম করা।

অনেক ব্যবসায়ীদের কাছে রমজানের প্রস্তুতি মানে হচ্ছে পন্যকে মজুদ করে রেখে মূল্য বৃদ্ধি করা।অনেকের ইফতার আর সেহরির নামে খাদ্য-বিলাস।যদি ও এসব কোনোটাই রমজানের প্রস্তুতি নয়।আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ফল-সবজির মৌসুম আসে।গ্রীষ্মের সময় আম জাম কাঁঠাল লিচু না খেতে পারলে কষ্ট লাগে।আবার শীতকালে এলে বিভিন্ন শীতকালীন তরকারি খেতে না পারলেও আফসোস হয়। সেই আফসোস মেটাতে সবাই সামর্থ্য অনুযায়ী কম করে হলেও নিজেদের ইচ্ছেটুকু পূরণ করেন।রমজানে তেমনি এবাদতের একটি মৌসুম। ইবাদাতের এই মৌসুমে নিজেকে ইবাদতের জন্য পূর্ব-প্রস্তুতি না রাখলেও আফসোস করতে হবে।তাই আসুন রমজানকে সামনে রেখে একটি শক্ত পরিকল্পনা দিয়ে একটি সফল রমজান কাটাই।

রমজানে প্রতিযোগিতা করি ইবাদাতের। স্বয়ং আল্লাহ তায়ালা নিজেই এই প্রতিযোগিতার নির্দেশ দিয়েছেন প্রতিযোগিতাকারীদের উচিৎ এ বিষয়ে প্রতিযোগিতা করা। (সুরা মুতফফীন-২৬) অন্য আরেক আয়াতে বলা হয়েছে ‘‘এমন সাফল্যের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।’’ (সূরা সাফফাত ৬১ আয়াত /রমজানের প্রস্তুতির প্রথম ধাপ- দোয়া করা হজরত মুয়াল্লা ইবনে ফজল রাহমাতু্ল্লাহি আলাইহি নামে এক বিখ্যাত তাবেয়ি বলেন, ‘সালাফে সালেহিনগণ রমজানের ৬ মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন-

'হে আল্লাহ! আপনি আমাদের রমজান পর্যন্ত হায়াত দান করেন। আর রমজান শেষে তারা বাকি ৬ মাস দোয়া করতেন- হে আল্লাহ! রমজানে যা আমল করেছি; তা আপনি কবুল করে নিন।

’তারপর প্রয়োজন একটি শক্তিশালী নিয়ত বা ইচ্ছা।আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু করি না কেন সকল কিছুই নিয়তের উপর নির্ভরশীল।শক্তিশালী শব্দটা যুক্ত করার কারন হল,আল্লাহ তায়া’লার পক্ষ থেকে সাহায্য আসার শর্তই হল অদম্য ইচ্ছা আর পূর্ণ দৃঢ়তা। সুরা মুহাম্মদ এর ২১ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন

"যখন স