সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহত ১৯০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে ভয়াবহঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ১৯০ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫৮৪ জন ও নিখোঁজ রয়েছেন ৩৭ জন।

স্থানীয় কর্তৃপক্ষ গত মঙ্গলবার জানায় ঘূর্ণিঝড়ে বেঁচে যাওয়া মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। সবাই তাদের প্রিয়জনদের সন্ধান চালিয়ে যাচ্ছে। স্থানীয় সময় গত সোমবার (১৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রথমে মৃতের সংখ্যা ১০০ বলাে হলেও পড়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে।

মালাউইয়ের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ঝড়টি দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে। যে কারণে ভারী বন্যা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে।

দেশটি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কমিশনার চার্লস কালেম্বা মঙ্গলবার সিএনএনকে বলেছেন, ‘দক্ষিণ মালাউইতে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। অনেক জায়গা প্লাবিত হয়েছে। অনেক রাস্তা ও সেতু ভেঙে গেছে। বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ফোনের নেটওয়ার্কেও সমস্যা দেখা দিয়েছে। এটা আরx ভয়ানক হয়ে উঠছে।’

এছাড়া খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার অভিযানেও সমস্যা হচ্ছে।

মালাউইয়ের শিক্ষা মন্ত্রণালয় গত রোববার এক বিবৃতিতে বলেছে, ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি জেলায় বুধবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ