মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পাকিস্তান ছাড়া কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান ছাড়া কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। পৃথিবীর কোনো দেশ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাতামাতি করে না। সেখানে বিএনপি নির্লজ্জের মতো এটা নিয়ে কথা বলে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাজধানীর গেন্ডারিয়ায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও আলোচনাসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, যারা মৃত তত্ত্বাবধায়ককে জীবিত করতে চায়, তাদেরই লজ্জা হওয়া উচিত, আওয়ামী লীগের নয়। দেশের সর্বোচ্চ আদালত এ ব্যবস্থা চিরদিনের জন্য নিষিদ্ধ করেছেন, সেটা নিয়ে বিএনপি মাতামাতি করছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন, গুরুত্বও দিয়েছেন আগামীর ভবিষ্যত্ হিসেবে। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না তারা এদেশের জন্ম চেতনাকে বিশ্বাস করে না।

ড. মুহম্মদ ইউনূসকে নিয়ে ৪০ বিশ্ব নেতার চিঠি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যে মানুষ বাংলাদেশ নিয়ে ভাবেন না, তাকে নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই। বাংলাদেশের কোনো দুর্যোগে তিনি ভাবেননি। যিনি নিজেই আইন ভাঙেন। ৬০ বছর পর জোর করে এমডি পদে থেকে নিজেই আইন ভেঙেছেন। তিনি সম্মানিত লোক, কিন্তু তিনি নিজের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকেই অসম্মানিত করেছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ