মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বঙ্গবন্ধু একজন স্মার্ট লিডার ছিলেন : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু একজন স্মার্ট লিডার ছিলেন। তার ২৩ বছরের গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলন এবং সাড়ে ৩ বছরের রাষ্ট্র পরিচালনার কোনো জায়গায় ভুল নাই। গত ৫০/৫২ বছরে তারমতো স্মার্ট লিডার হয়নি। বঙ্গবন্ধু ছাড়া গত ১০৩ বছরে বাংলাদেশ সৃষ্টি করার কোনো নেতা পাইনি।সে সময় অনেকেই ছিলেন; অনেকেই প্রয়াত হয়েছেন। তার চিন্তা-ভাবনা ও দর্শন আমাদের পাথেয়।

তিনি সবসময় বাংলার মানুষের জন্য কথা বলেছেন। বঙ্গবন্ধুকে অনেক মানুষ কাছ থেকে দেখেনি, অনেকে তার ছবিও দেখেনি অথচ তার দেশপ্রেমের জন্য অনেকে জীবন দিয়েছেন। বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তিনি রাষ্ট্র পরিচালনায়ও সর্বশ্রেষ্ঠ। স্মার্ট বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর জন্মদিনকে কাজে লাগাতে হবে।

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সঠিকভাবে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছেন। আমরা শপথ নেই— বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এক্ষেত্রে নৌপরিবহন মন্ত্রণালয় সহযাত্রীর ভূমিকায় থাকবে।

শুক্রবার (১৭ মার্চ) ঢাকায় মতিঝিলস্থ বিআইডব্লিউটিএ অফিসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বঙ্গবন্ধুর জন্মদিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম‍্যান মো. আলমগীর, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম‍্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

বিআইডব্লিউটিএ’র সদস‍্য (প্রকৌশল) ড. এ কে এম মতিউর রহমান মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, বঙ্গবন্ধু না হলে আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পেতাম না, বাংলায় কথা বলতে পারতাম না, বাংলাদেশের সীমানা পেতাম না।

বঙ্গবন্ধু ৭২ সালে যে সংবিধান দিয়েছিলেন; সেটি স্মার্ট সংবিধান। জিয়া, এরশাদ, খালেদা জিয়া নিজেদের স্বার্থে সংবিধানে সংযোজন করেছে, ক্ষতবিক্ষত করেছে। বà¦