সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির ডাকা দেশের সব মহানগরে প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ আয়োজনে প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।

আজ শনিবার (১৮ মার্চ) দুপুর দুইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়।

সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, তেল-গ্যাস-পানির মূল্য কমানো ও ঘোষিত ১০ দফা দাবির সমর্থনে এ সমাবেশের ডাক দেয় বিএনপি। সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ সঞ্চালনায় আছে মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। আজ দুপুর ২টায় সমাবেশ শুরু হলেও বেলা ১১টার পর থেকে মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে সমাবেশে যোগ দিতে শুরু করেন দলীয় নেতাকর্মীরা।

এরই মধ্যে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত ভিআইপি সড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

২৩ ডিসেম্বর থেকে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যে যুগপৎ আন্দোলন শুরু করেছে। এর আগে গত তিন মাসে তারা সারাদেশে গণমিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ, মানববন্ধন কর্মসূচি করেছে যুগপৎভাবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ