সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাই-বোনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিমা আক্তার (১৬) ও আবদুর রহমান ফাহিম (৭) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভুঁইয়া বাড়ির মৃত মো.শাহজাহান ভুঁইয়ার সন্তান।

শাহরাস্তি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় মোরশেদ হেলালী ভুঁইয়া বলেন, ফাহিম তাদের ঘরের পাশে টিউবওয়েলের সঙ্গে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন ফাহিমা এগিয়ে গেলে সেও ওই তারে জড়িয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফাহিম শারীরিক প্রতিবন্ধী ও ফাহিমা বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। ফাহিমা স্থানীয় মেহের উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্রী। তাদের অপর ভাই আজিজ ফাহাদও (২৩) শারীরিক প্রতিবন্ধী।

টিএ/