সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

হজ ফ্লাইটের ভাড়া নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হজ ব্যবস্থাপনা ও ভাড়া সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে বক্তব্য রাখবেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম।

আজ রোববার বিকেল সাড়ে ৩টায় কুর্মিটোলায় বলাকা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

সংবাদ সম্মেলনের বিষয় সম্পর্কে বিস্তারিত না জানালেও বিমান সূত্রে জানা গেছে, সম্প্রতি হজের খরচ বৃদ্ধির পেছনে অনেকেই বিমানের সমালোচনা করেছেন। এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক-জনসংযোগ তাহেরা খন্দকার জানান, সংবাদ সম্মেলনে বিমান-এর হজ ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীগণের সাথে মতবিনিময় করবেন এমডি।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা।

অন্যদিকে, বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এরসঙ্গে যুক্ত হবে কোরবানির খরচ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ