সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বিদায়ী ইমামকে রাজকীয় সংবর্ধনা, দেয়া হল ১০ লাখ টাকা উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মসজিদের দীর্ঘদিনের ইমামকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দিয়ে সম্মান জানিয়ে অবসরে পাঠিয়েছে এলাকাবাসী। তার নাম হাফেজ মো. হাসান। দীর্ঘ ৫৩ বছর মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন তিনি।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন গোসিংগা ইউনিয়নের গোসিংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঘটে এমন ব্যতিক্রমী ঘটনা।

গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহিন মোড়লের সভাপতিত্বে এবং মসজিদের সাধারণ সম্পাদক মিনহাজ মাস্টার এবং ইসমাইল মেম্বারের যৌথ সঞ্চালনায় রাজকীয় বিদায়ী গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল আলম প্রধান।

অনুষ্ঠানে বিদায়ী ইমামের দীর্ঘ নেক হায়াত, সুস্থ ও সুন্দর জীবনযাপনে দোয়ার পাশাপাশি ভুলত্রুটির জন্য তার কাছে ক্ষমা চান উপস্থিত সবাই। এ সময় বিদায়ী ইমামের হাতে নগদ ১০ লাখ টাকা, বিভিন্ন উপহার সামগ্রী ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহিন মোড়ল যুগান্তরকে বলেন, ইমাম সাহেবের হাতে নগদ ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়েছে। এলাকাবাসীর সঙ্গে প্রবাসীরা এ আর্থিক সহযোগিতা করেছেন।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির, সাবেক চেয়ারম্যান মীর মোহাম্মদ নূরে আ. হাই, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ ফকির, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন কমান্ডার, মাওলানা আশেকে মোস্তফা, মাওলানা কাজী মুঈন, মাওলানা মুফতি রফিউদ্দিন, মাওলানা হাফিজ উদ্দিন, মুফতি নাসিরউদ্দিন খাঁনসহ আরও স্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মসজিদ পরিচালনা কমিটি, বাজার পরিচালনা কমিটির নেতা, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সাংস্কৃতিক সাংগঠনিক নেতা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ