মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আরও ৩৯ হাজার গৃহহীন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২২ মার্চ (বুধবার) সকালে চতুর্থ পর্যায়ে ভূমিসহ ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর করা হবে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘরগুলো হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে মোট ২ লাখ ১৫ হাজার ৮২৭টি ঘর হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্প-২ এর ঘর হস্তান্তর করবেন। তিনি গণভবন প্রান্ত থেকে ভাচুর্য়ালি তিন জেলার (গাজীপুর, সিলেট, বরিশাল) সঙ্গে যুক্ত হবেন।

জানা গেছে, প্রথম পর্যায়ে ২০২১ সালের ২৩ জানুয়ারি ৬৩ হাজার ৯৯৯ গৃহহীন ও ভূমিহীন পরিবার তাদের মাথার উপর ছাদ পায়। দ্বিতীয় পর্যায়ে ২০২১ সালের ২০ জুন ৫৩ হাজার ৩৩০টি গৃহহীন পরিবার ঘর পায়। তৃতীয় পর্যায়ের দুই ধাপে ৫৯ হাজার ১৩৩টি ঘর গৃহহীনদের মাঝে বিতরণ করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ