সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মাটিরাঙ্গায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আহবায়ক কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি মাটিরাঙ্গা শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ২০মার্চ) বাদে এশা দারুল উলুম মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার পরিচালক মাওলানা আক্তারুজ্জামান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমান।

আলোচনা অংশগ্রহণ করেন মাওলানা আবু সাঈদ, মাওলানা আবুল খায়ের, মাওলানা জুনায়েদ, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা মুফতি আল আমিন হাবিবী, মাওলানা শাহরিয়ার কবির নাজিম, মাওলানা ইলিয়াস আমিনী,হাফেজ মুজিবুর রহমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্য মুফতি ইমাম উদ্দিন কাসেমী বলেন,জাতির দুর্দিনে আদর্শ সমাজ বিনির্মাণে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ অগ্রণী ভূমিকা পালন করছে। ইমামতি ও শিক্ষকতার পাশাপাশি আমাদেরকে দেশ, জাতি, ইসলাম ও মানুষের কল্যাণে কাজ করা প্রয়োজন। তিনি সকলকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরে মাওলানা আখতারুজ্জামান ফারুকীকে আহবায়ক, মাওলানা মাওলানা আবু সাঈদ ও মাওলানা আবুল খায়েরকে যুগ্ন আহবায়ক,মাওলানা দেলোয়ার হোসাইনকে সদস সচিব,মাওলানা মুফতি আল আমিন হাবিবীকে যুগ্ন সদস্য সচিব, মাওলানা আল আমিনকে যুগ্ন সদস্য সচিব,মাওলানা ইলিয়াস আমিনী ও মাওলানা জুনায়েদকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ