বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের কিয়েভে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় কমপক্ষে নিহত হয়েছেন আটজন। এতে আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় রাশিয়া এ হামলা চালায় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি ড্রোন রিজিশচিভ শহরে দুটি ছাত্রাবাস ভবনে আঘাত করেছিল। নিহত ছাড়াও এই হামলায় সাতজন আহত এবং একজনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে চারজন আছে বলে ধারণা করা হয়েছে।

রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সিএনএনকে জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের রিজিশচিভ শহরের একটি আবাসিক ভবনে একটি রুশ ড্রোন হামলা চালানো হয়। হামলার পর ২০০ জনেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

-এসআর