মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিমানের ই-মেইল সার্ভিস চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিকল্প উপায়ে ই-মেইল সার্ভিস চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটি বিমানের অপারেশনাল কার্যক্রম সম্পর্কিত সেবা। একইসঙ্গে সাময়িকভাবে বিমানের ই-মেইল সার্ভার বন্ধের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান। এতে বলা হয়, মাইক্রোসফট ক্লাউড সার্ভিসের মাধ্যমে ই-মেইল কার্যক্রম চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু কম্পিউটার ও সার্ভার ম্যালওয়্যারের মাধ্যমে আক্রান্ত হয় এবং সঙ্গে সঙ্গে সন্দেহভাজন সার্ভারটিকে আইসোলেটেড করে রাখা হয় এবং ই-মেইল সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।

আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, ধারা-১৫ অনুসারে একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর অধীনে তফসিলভুক্ত প্রতিষ্ঠান বিধায় ডিজিটাল নিরাপত্তা এজেন্সি প্রদত্ত কারিগরি দিক নির্দেশনার আলোকে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ