সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন সৌদি বাদশাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের সব মুসলিম ও সৌদি আরবের নাগরিকদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। পবিত্র মাসে ওমরা পালনকারী ও মুসল্লিদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের কথা জানিয়ে পুরো বিশ্বের জন্য শান্তি ও কল্যাণের প্রত্যাশা করেন তিনি।

গতকাল বুধবার (২২ মার্চ) সাপ্তাহিক মন্ত্রিসভার অধিবেশনে সভাপতিত্বকালে তিনি এ শুভেচ্ছা জানান।

সৌদি বাদশাহর পক্ষ থেকে দেওয়া বক্তব্যে মিডিয়া বিষয়ক মন্ত্রী সালমান আল-দোসারি বলেছেন, আমরা মহান আল্লাহর কাছে দৃশ্য ও অদৃশ্য সব ধরনের নিয়ামতের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি এই অঞ্চলকে কোরআন অবতীর্ণের স্থান ও মুসলিমদের কিবলা হিসেবে নির্ধারণ করেছেন।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস একটি মহিমান্বিত মাস। এ সময়ে ভালো কাজের পরিমাণ বৃদ্ধি পায়। আত্মীয়তার বন্ধন মজবুত হয়। এ মাসে সব ধরনের মন্দ কাজ থেকে পরিশুদ্ধি অর্জন করে সবাই। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, মর্যাদাপূর্ণ এই মাসে যেন আমরা সবাই আল্লাহর আনুগত্যের মাধ্যমে জীবনের সব ক্ষেত্রে সাফল্য অর্জনের সামর্থ্য দেন এবং সৌদি আরবসহ পুরো বিশ্বকে সব অনিষ্টতা থেকে রক্ষা করেন।

সূত্র : সৌদি গেজেট

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ