সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

লাগামহীন দ্রব্যমূল্য নিয়ে মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিন্নরকম পোস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: রোজার আভাস পেলেই আমাদের দেশে পণ্যের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। ১০ টাকা হালি লেবু এখন ১০০ টাকা। বাজারের প্রায় পণ্যই বলা যায় লাগাম ছাড়া। গরিবের খাবার ব্রয়লার মুরগি ট্রিপল সেঞ্চুরি হাকানোর অপেক্ষায়। অথচ বিভিন্ন দেশে রমজান এলে পণ্যের দাম কমিয়ে দেয় ব্যবসায়ীরা। এমনকি এক এলকোহল কোম্পানি রমজানে তাদের পণ্যে ছাড় দিয়েছে প্রায় দেড় হাজার টাকা। তাদের দেয়া এই অফারের পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হয় আলোচনা-সমালোচনা।

সেই পোস্ট নিয়ে এবার নিজের মতামত ব্যক্ত করে ফেসবুকে এক স্টেটাস দিয়েছেন ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। এলকোহল কোম্পানির ছাড়ের ছবিটি ব্লার করে পোস্ট দিয়ে তার ক্যাপশনে তিনি লিখেন, ‘এটা শুধুমাত্র কোন হারাম পানীয়-এর বিজ্ঞাপণ নয়, এটা আমাদের হালাল পণ্যের কিছু কিছু ব্যবসায়ী ভাইদের জন্য এক লজ্জাজনক উদাহরণ।’

একই পোস্টের পিন কমেন্টে তিনি লিখেন, ‘পবিত্র মাসে হারাম পণ্যের অফার চলে… অথচ হালাল পণ্যের ব্যবসায়ীরা হালাল পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় ব্যস্ত। আফসোস!’

কেএল/