সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মুন্সীগঞ্জে ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ে ডজনখানেক ঘরবাড়ি বিধ্বস্ত এবং অর্ধশতাধিক গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এ সময় পুরো উপজেলায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ।

আজ শনিবার (২৫ মার্চ) বিকেল ৫টা থেকে প্রায় আধাঘণ্টা ধরে ঝড় ও শিলাবৃষ্টি হয়।

স্থানীয়রা বলেন, শনিবার বিকেল ঝড়-বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় আধাঘণ্টা স্থায়ী ঝড়বৃষ্টিতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-৩-এর আওতাধীন গজারিয়া জোনাল অফিসের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল জানান, শনিবার বিকেলে ঝড়বৃষ্টি শুরু হওয়ার পরপর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তবে বেশকিছু জায়গায় গাছপালা ভেঙে পড়ার সংবাদ পেয়েছি। আমাদের কর্মীরা সেগুলো অপসারণ করছে। সবকিছু ঠিকঠাক হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ জানান, শনিবার বিকেলে ঝড়বৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত কেউ এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। যোগাযোগ করলে তাদের সহযোগিতা করা হবে।

টিএ/