মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রমজানে সাত দেশে খাদ্য সহায়তা দিলেন সৌদি বাদশাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে ৭টি দেশে প্রায় ৫০ টন খাদ্য সহায়তা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইরের বিভিন্ন দেশে খাদ্য ও জরুরি সহায়তা প্রদানের জন্য দ্য কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) নামের একটি দফতর আছে বাদশাহর। কেএসরিলিফ থেকে এই সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন দপ্তরটির কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, পশ্চিম আফ্রিকার দেশ বেনিন, শাদ, সুদান, ঘানা, ইউরোপের উত্তর মেসিডোনিয়া, কসোভো এবং এশিয়ার পাকিস্তানে পাঠানো হয়েছে এই সহায়তা।

সবচেয়ে বেশি ১৯ টন খাদ্য সহায়তা দেয়া হয়েছে উত্তর মেসিডোনিয়াকে। এছাড়া বেনিনকে ১২ টন, ইন্দোনেশিয়াকে ৭ দশমিক ৮ টন এবং কসভোকে ৬ দশমিক ৩ টন খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

এর বাইরে সুদান, শাদ ও ঘানাকে ১ হাজার ৯০০টি করে ফুড প্যাকেজ ব্যাগ দেয়া হয়েছে। পাকিস্তানের বন্যাপীড়িত সিন্ধু প্রদেশে ১ হাজার ৪৫০টি ফুড প্যাকেজ ব্যাগ দেয়া হয়েছে।

সূত্র: আরব নিউজ

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ