সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

১৭ দিন ধরে নিখোঁজ কোরআনের হাফেজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক কোরআনের হাফেজ। তার নাম অলিদ আহমদ (১৮)। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ছোট দিঘলী গ্রামের আবুল হোসেনের ছেলে। গত ৯ মার্চ বাড়ি থেকে মাদরাসার ছাত্রাবাসের উদ্দেশ্যে বেরুনোর পর আর সন্ধান মিলছেনা তার।

এ ঘটনায় তার পরিবারের লোকজন থানায় গেলেও রহস্যজনক কারণে সাধারণ ডায়েরি দায়ের করেননি। তবে অলিদের পরিবারের দাবি, সাধারণ ডায়েরি গ্রহণ না করে কয়দিন পর থানায় যেতে বলেছে পুলিশ।

অলিদের মা আফিয়া বেগম জানান, তার পুত্র অলিদ উপজেলার কামালবাজার এলাকার শস্যউরা মাদরাসা থেকে কোরআনের হিফজ সম্পন্ন করেন। দাওরা দিতে গেল ৩-৪ মাস পূর্বে ভর্তি হন স্থানীয় তালিবপুর এলাকার রাগীব আলী মাদরাসায় (আবাসিক)। ৬ মার্চ শবে বরাত উপলক্ষে মাদরাসা তিন দিনের ছুটি হলে চলে আসেন বাড়ি। ছুটি শেষে ৯ মার্চ মাদরাসার ফের ছাত্রাবাসের উদ্দেশ্যে বাড়ি ছাড়েন আলিদ। এর ৫ দিন পর পরিবারের সাথে কোন যোগাযোগ না করায়, তারা মাদরাসায় ফোন করে জানতে পারেন মাদরাসায় যাননি তিনি। এরপর অত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি তার।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি সর্ম্পকে আমি জ্ঞাত নই। থানায় আসলে পুলিশ জিডি গ্রহণে সর্বদা প্রস্তুত। বিষয়টি আমি খতিয়ে দেখছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ