সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

খুলনায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি: খুলনায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত সোমবার (২৭ মার্চ) দুপুরে তেরখাদার হাড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তেরখাদার হাড়িখালী গ্রামের সরফরাজ ওরফে ফরহাদ শিকদারের ছেলে শাহরিয়ার সিকদার (৭) ও শায়েন সিকদার (৪)

এ তথ্য নিশ্চিত করেছেন তেরখাদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সোমবার দুপুরে শাহরিয়ার ও শায়েন খেলার ছলে অসাবধানতাবসত বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছু সময় পরে তাদেরকে না দেখে পরিবারের লোকজন খোঁজ করা শুরু করে। কিছু সময় পরে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে তাদের দুজনকেই ভাসতে দেখে।

এ সময় দ্রুত দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত নারী-পুরুষ ফরহাদ শিকদারের বাড়িতে ভীড় জমায়। দুই সহোদরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ