সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ওমরাহ যাত্রীদের বেশি অর্থ না নেওয়ার পরামর্শ সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়া মানুষের কাছ থেকে বেশি নগদ অর্থ না নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এ ছাড়া ওমরাহ পালনের সময় কোনো মূল্যবান ও দামি জিনিসও সঙ্গে না রাখার অনুরোধ জানিয়েছে দেশটি। অর্থ আত্মসাতের চেষ্টা করা জালিয়াত চক্র থেকে ওমরাহ পালন করতে যাওয়া মানুষকে বাঁচাতেই এ পরামর্শ দেওয়া হয়েছে। খবর আল আরাবিয়ার।

টুইটারে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে—স্বর্ণবার, মূল্যবান পাথর এবং দামি ধাতু যেন সঙ্গে না রাখেন ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিরা।

এ ছাড়া ১৬ হাজার ডলার বা ৬০ হাজার রিয়ালের বেশি নগদ অর্থ সঙ্গে না রাখতে বলা হয়েছে। যদি কেউ মোবাইল ফোনে ব্যাংক-সংক্রান্ত কোনো অ্যাপস ইনস্টল করতে চান, তাহলে যেন অফিসিয়াল সাইট থেকে করেন। তৃতীয় পক্ষের কোনো অ্যাপস এবং অপরিচিত ব্যক্তিদের কাছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া অপরিচিত কেউ মোবাইল ফোনে কোনো মেসেজ পাঠালে তা এড়িয়ে যেতে বলা হয়েছে। সতর্ক থাকা সত্ত্বেও যদি কেউ জালিয়াতের শিকার হন, তাহলে দ্রুত হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

উল্লেখ্য, বিশ্বের যে কোনো মুসলিম নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ এবং এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে ই-ভিসা থেকে শুরু করে হোটেল, ফ্লাইট বুকিং দেওয়াসহ সব করা যায়।

হজের সময় ছাড়া বছরের যে কোনো সময় ওমরাহ পালন করা যায়। তবে পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীর সংখ্যা অন্যান্য সময়ের চেয়ে বেশি থাকে। রমজানে সবাই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ওমরাহ পালনের সুযোগ পান, সেজন্য মানুষকে এ সময় একবারের বেশি ওমরাহ পালন না করতে এর আগে আহ্বান জানায় দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ